• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বোরহানউদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২১ পঠিত
আপডেট: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

আরিফ পণ্ডিত।।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোরহানউদ্দিনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি ২০২৫ খ্র্রি.) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর নেতৃত্বে সকল সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক- সাংবাদিক সাংস্কৃতিক কর্মীসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, সিনিয়র মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ আনসারি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হাসান, সহকারী শিক্ষা অফিসার হিরামন বৈদ্য প্রমুখ।

এ সময় ইউএনও বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপী) ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল, ম্যারাথন দৌড়, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন, বইমেলা, উপজেলা ব্র্যান্ডিং, কম্পিটিশন, চিত্র প্রদর্শনী, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড, পিঠা উৎসব ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে এ উৎসবে সব সরকারি দপ্তর, উপকমিটি মিলে নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ