• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে ৬৫টি ইটভাটা বন্ধ, ২৫টি বন্ধে নির্দেশনা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯২ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

ঢাকা, ৯ জানুয়ারি ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা ): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় ২-৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৭৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ।

অভিযানে এ পর্যন্ত ২০৬টি মামলার মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং ৬৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ২৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা এবং ১৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অপরদিকে, আজ ৯ জানুয়ারি বগুড়া, গাজীপুর, যশোর, কুমিল্লা, মাগুরা, ফরিদপুর ও টাংগাইল জেলায় ২৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে এক ভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ডও দেওয়া হয়।

ঢাকার শাহবাগে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি পরিবহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন ৪টি গাড়ি ডাম্পিং করা হয়। চুয়াডাঙ্গায় শব্দদূষণ রোধে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩টি যানবাহনের চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩টি স্টিল মিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পলিথিন উৎপাদন ও ব্যবহার রোধে কুমিল্লা, পিরোজপুর, হবিগঞ্জ ও ঢাকায় ৩৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২১১.৫ কেজি পলিথিন ও ৬৫ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। একটি কারখানা সিলগালা করা হয়।

এদিকে, ঢাকার বসিলা ও আফতাব নগরে খোলা নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ