• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

কলাপাড়ায় তারুন্যের কারুপন্য ও কৃষি পন্য মেলার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯২ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিবাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় তারুন্যের কারুপন্য ও কৃষি পন্যের মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন মাঠে উপজেলা প্রশাসনের উদ্দোগে ২০ দিন ব্যাপি এ মেলার আয়োজনে করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন, কলাপাড়া সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ,  প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারন সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি সহ উপজেলা বিএনপির নেতাকর্মী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মেলায় শতাধিক কারুপন্যের স্টল বসেছে। এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাকৃত কৃষিপন্য, ফসল উৎপাদন, সংরক্ষন, মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়।

মাসব্যাপী এ উৎসবে বৌছি, নৌকা বাইচ, দাড়িয়াবন্ধা, কানামাছি, কুত কুত, হাড়িভাঙ্গা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন কর্মসূচিতে তরুনদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কলাপাড়ায় প্রথমবারের মতো এ উৎসবে বাংলার ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আধুনিক সকল পণ্যের সমাহার থাকবে এ মেলায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ