• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪২ পঠিত
আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।

কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই কর্মকর্তার অপসারণ সহ ৮ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় প্রেসক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করেন ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যুবসমাজ। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচীতে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মো.রবিউল আউয়াল অন্তর, মো.শহিদুল ইসলাম, মো. রেজাউল প্যাদা, মো. ইলিয়াস প্যাদা, বিলকিস বেগম সহ আরও  অনেকে।

বক্তরা বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সময় তাদের প্রতি পরিবার থেকে কর্মক্ষম একজনকে চাকুরি দেয়ার কথা ছিলো। কিন্তু অদ্যবদী তাদের এ প্রতিশ্রুতি পূরণ করেনি বিদ্যুৎ কেন্দ্র কতর্ৃপক্ষ। তাই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় জড়িত  ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলাকে দূর্নীতির দায়ে গ্রেফতার, ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে তিন গুন ক্ষতিপূরণের অর্থ প্রদান, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রদানসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০১৭ সালে উপজেলার ধানখালী ইউনিয়নে ১ হাজার একর জমির উপর নির্মান করা হয় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ভূমি অধিগ্রহনের সময় ক্ষতিগ্রস্থদের বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে এসব কর্মসূচি পালন করে আসছে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ