• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কুয়াকাটা কৃষকদল ও শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলনে অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

আওয়ামীলীগ দুঃশাসনের প্রেতাত্তা ইউনুস খলিফার সাথে কৃষকদলের নেতা আলী হোসেন খন্দকারের বাকবিতন্ডা হয়। পরে এ ঘটনা তাৎক্ষনিক সমাধান করে দেওয়া হয়। তবুও আওয়ামী নেতা ইউনুস খলিফা তার ছেলে বাচ্চু খলিফাকে জানালে, সে ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই রাতেই আলী হোসেনের দোকানে লুটপাট চালায় এবং তার ছেলে সম্রাটের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় শ্রমিক দলের নেতা জসিম মৃধা ছাড়াতে গেলে তিনিও হামলার শিকার হন। গুরুতর আহত সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্জলা সত্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আওয়ামীলীগ নেতার ভিন্ন কৌশলে উদোরপিন্ডি বুদোরঘারে চাপানোর অপচেষ্টায় লিপ্ত থেকে গনমাধ্যম কর্মীদের ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার বিকেলে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন।

কৃষক দলের নেতা আলি হোসেন এবং শ্রমিক দলের নেতা জসিম মৃধার পক্ষে এমন লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম। এসময় জাতীয়তাবাদী কৃষক দলের কুয়াকাটা পৌর আহবায়ক আলী হোসেন খন্দকার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো. জসিম মৃধা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, কুয়াকাটা জিরো পয়েন্টে রবিবার রাতে বাদাম খাওয়াকে কেন্দ্র করে আমাদের উপর হামলা চালিয়ে উল্টো আমাদেরই বিরুদ্ধে মহিপুর থানায় মামলা দায়ের করেন। আবার সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিই।

এ ব্যপারে অভিযুক্ত বাচ্চু খলিফার সাথে মুঠো ফেনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি তার ব্যবহৃত ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ