• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ১৭টি সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করছে বিএসটিআই,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ দৈনিক ক্রাইম বাংলা  : গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের রান্নায় দুর্ঘটনারোধে ১৭টি সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডমেস্টিক গ্যাস কুকিং এ্যাপ্লায়েন্সেস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এ তথ্য জানান।

বিএসটিআই, প্রেট্রোবাংলা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিঅং এবং পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আব্দুল মান্নান পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম।

গত বছরের শেষের দিকে গ্যাসের রান্নায় মিরপুরে ৩২ বছরের রুমা দম্পতির মর্মান্তিক মৃত্যুসহ বিভিন্ন দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে বিএসটিআই মহাপরিচালক বলেন, গৃহস্থালিতে গ্যাসের রান্নায় দুর্ঘটনার একটি বড় কারণ হলো সেফটি কুকিং অ্যাপ্লায়েন্সের বিষয়ে সচেতন না থাকা। দেরিতে হলেও বিএসটিআই এ ধরনের সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে এসকল স্ট্যান্ডার্ড প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্ট্যান্ডার্ডগুলো ইতোমধ্যে বিএসটিআই’র টেকনিক্যাল কমিটিতে অনুমোদন পেয়েছে। উচ্চতর কমিটি (ডিভিশনাল কমিটি)তে অনুমোদন শেষে এটা বাস্তবায়নে বাধ্যবাধকতার বিষয়ে কাজ করবে বিএসটিআই। এই সেফটি স্ট্যান্ডার্ড বাস্তবায়ন করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনারোধ করা সম্ভব হবে বলে তিনি জানান।

টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই’র উপপরিচালক (প্রকৌশল) মো. মুরসালিন মাহফুজ। এছাড়া বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. মাসরুর-উর-রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির সিনিয়র সহকারী পরিচালক আবদুর রহিম, জেএমআই এলপিজির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ