• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

বাউফলে বিএনপির তিন গ্রুপের পৃথক পৃথক দোয়া মোনাজাত অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির তিন গ্রুপের পৃথক পৃথক ভাবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি-২৫) তিন গ্রুপের মধ্যে প্রথমে বেলা ১১টার দিকে ইন্জিনিয়ার ফারুক তালুকদার গ্রুপের পক্ষে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীদের নিয়ে একটা মিছিল বের করে গোলাবাড়ি প্রদক্ষিণ করে বাউফল সরকারি হাসপাতাল সংলগ্ন দলীয় কার্যালয়ে মিলিত হয়ে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

অতপর বিকেল ৪টার দিকে বাউফল নির্বাচন কমিশন অফিস সংলগ্ন দলীয় কার্যালয়ে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পক্ষে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান হাওলাদারের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে একই সময় কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মু. মুনির হোসেনের পক্ষে বাউফল হাচন দালাল মার্কেট সংলগ্ন পুরাতন হাসপাতাল মাঠে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আলোচনা সহ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ