• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

পুলিশ, র ্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৪ পঠিত
আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

, ২০ জানুয়ারি, ২০২৫ (ক্রাইম বাংলা ): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীকে আরও বেশি জনবাদ্ধব এবং দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ ও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোষাকের রং নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আয়রণ, গ্রিন অলিভ ও গোল্ডেন হোয়াইট। পর্যায়ক্রমে পোশাক পরিবর্তন করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, সুন্দর দেশ গঠনে আমাদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়।

তিনি আরও বলেন বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে চায়, যে কারণে বাহিনীটির প্রশিক্ষণ এবং পোশাকে পরিবর্তন আনতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তে নাশকতা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ব্যবহারের জন্য আরও  সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি চাপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলেও জানান তিনি। সে কারণে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সীমান্তে এখন পরিস্থিতি স্থিতিশীল আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী মাসে বিজিবি এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উপদেষ্টা বলেন বাংলাদেশে এখনো অনেকে অবৈধভাবে বসবাস করছেন। দেশে এখন অবৈধ অভিবাসীর সংখ্যা কমে ৩৩ হাজার ৬৪৮ হয়েছে। অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল ৪৯ হাজার ২২৬ জন। কেউ অবৈধ অভিবাসীদের দেশে থাকতে সহায়তা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৩১ জানুয়ারির পরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে পুলিশ বাহিনী সংস্কার এবং তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ