• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলাঃমালয়েশিয়ায় চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বুধবার (২১ জানুয়ারি) স্কটল্যান্ডকে ১৭ রানে হারিয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ করেছে তারা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ১২০ রান। দলটি শুরুতে কিছুটা চাপে থাকলেও অধিনায়ক সুমাইয়া আক্তারের অপরাজিত ২৮ রানের ইনিংস এবং আফিয়া অসীমা (২১) ও জুরারিয়া ফেরদৌসের (২০) গুরুত্বপূর্ণ অবদান দলের স্কোরবোর্ডকে চাঙ্গা করে।

স্কটল্যান্ডের হয়ে নাঈমা শেখ ও মাইসি মাসেইরা দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে স্কটল্যান্ড শুরুতে চাপে পড়ে যায়। পিপা স্প্রাউল (৪৩) ও নিয়াম মুইর (২২) তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়লেও বাকি ব্যাটাররা সেই মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ হন। স্কটিশ ইনিংস থামে ১০৩ রানে।

বাংলাদেশের হয়ে লেগ স্পিনার মোসাম্মৎ আনিসা আক্তার সোবা অসাধারণ বোলিং করে ৪ উইকেট তুলে নেন এবং ম্যাচ সেরা হন। এছাড়া হাবিবা ইসলাম পিংকি ও নিশিতা আকতার নিশি একটি করে উইকেট শিকার করেন।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যায় বাংলাদেশ। তবে স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে সুপার সিক্সে ওঠার আনুষ্ঠানিকতা সেরে নেয় তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের এই সাফল্যে দেশের ক্রিকেটপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত। এখন নজর থাকবে সুপার সিক্স পর্বে দলটি কীভাবে পারফর্ম করে তার ওপর।

 

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২০/৯ (সুমাইয়া ২৮*, আফিয়া ২১, জুরারিয়া ২০; নাঈমা ২/১৫, মাসেইরা ২/২৭)।
স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৩/৮ (স্প্রাউল ৪৩, মুইর ২২; আনিসা ৪/২৫, হাবিবা ১/১৬)।
ফল: বাংলাদেশ ১৭ রানে জয়ী।
ম্যাচ সেরা: মোসাম্মৎ আনিসা আক্তার সোবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ