• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

৭২ ঘন্টার আলটিমেটাম শেষে আবারও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

৭২ ঘন্টার আলটিমেটাম শেষে আট দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শতশত নারী পুরুষ। বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ পরিবার লোন্দা বাজার সড়কে এ অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় তাদের দাবি অগ্রাহ্য করলে আগামীতে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাওয়ের আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। দুই ঘন্টা ধরে বিক্ষোভ চলাকালীন যে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিদ্যুৎ কেন্দ্রগামী সড়কের দুই পাশে কঠোর অবস্থান নেয়।

বিক্ষোভে অংশ নেয়া ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা বলেন, তাদের জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি ছিলো। কিন্তু তা না করে কেন্দ্রের ব্যাবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম ও প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা অন্য এলাকার মানুষকে চাকুরী দিয়েছে। তাই অবিলম্বে তাদের আট দফা  বাস্তবায়নের দাবি জানান।

আট দফা দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর জানান, গত বছরের সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা লাগাতার আন্দোলন করে আসছে। কিন্তু তাদের দাবি পূরন না করে উল্টো হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজার।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দূর্নীতি ও সম্পদ লুটের সাথে জড়িতদের গ্রেফতার, সকল অবৈধ নিয়োগ বাতিল,  ভূমি অধিগ্রহণকরা পরিবারকে জমির তিনগুন টাকা পরিশোধ, প্রতি পরিবার থেকে একজন করে চাকুরী প্রদানসহ আট দফা দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ