• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

লালমোহনে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা, পৌরসভা এবং অঙ্গসংগঠনের আয়োজন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর শহরের করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
এছাড়া লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. জাকির ইমরানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ