• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (ক্রাইম বাংলা ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ৭৮ বছরে পা দিয়েছেন। তিনি ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

সকালে ঘুম ভাঙে দু’মেয়ের ‘হ্যাপি বার্থ ডে’ শুনে এবং নাতি-নাতনীদের আনন্দ চিত্তে নানাকে জন্মদিনের শুভ কামনা জানিয়ে ‘উইশ’ করায় মির্জা ফখরুল ইসলাম বুঝতে পারেন তিনি ৭৮ বছরে পা দিয়েছেন।

বিএনপি’র মহাসচিব নিজেই উপরোক্ত কথাগুলো ব্যক্ত করে সাংবাদিকদের জানান, ‘এটা অন্যরকম এক আনন্দ। ২৬ জানুয়ারি জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধু, স্বজন, নেতাদের অনেকে টেলিফোন করে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, সকালবেলা স্ত্রী রাহাত আরা বেগমও এক কাপ চা দিয়ে জন্মদিনের ‘উইশ’ করেছেন। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা জানিয়েছেন, সিনিয়র নেতারাও টেলিফোন করেছেন।

‘শরীরটা ভালো যাচ্ছে না’ জানিয়ে বিএনপি’র মহাসচিব বলেন, ‘এবার আমার গোটা পরিবারই ঢাকায়। তাই পরিবারের একসাথে এবার এই দিনটি কাটাতে পেরেছি।’

গতকার শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে ভার্চুয়ালি প্রিয়জন, শুভাকাঙিক্ষ দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় ৭৭তম জন্মবার্ষিকী ও ৭৮তম জন্মদিনে সিক্ত হতে থাকেন তিনি।

বিশেষ করে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন্মদিনে অনেকেই শুভেচ্ছা জানানোর পাশপাশি তার শারীরিক সুস্থতা ও রাজনৈতিক সফলতা কামনা করেন।

আজ রোববার দিনভর সরাসরি সাক্ষাত এবং ফোন করে দলীয় শুভানুধ্যায়ী, শিক্ষাবিদ, সমমনা রাজনৈতিক দলের নেতারা, বিএনপি বিটের রিপোর্টার এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

দু’মেয়ে নিয়েই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাহাত আরা বেগমের সংসার। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়ায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন। সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে এখন ক্যানবেরার ফেডারেল মেডিক্যাল কাউন্সিলের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। কয়েকদিন আগেই মির্জা শামারুহ ও তার স্বামী ঢাকায় এসেছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ