• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

এস কে সুরের লকারে বিপুল পরিমাণ ডলার, ইউরো ও সোনা জব্দ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলাঃ

দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) লকার থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, সোনা ও মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে। রোববার (২৬ জানুয়ারি) বিকালে দুদকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের লকারে অভিযান শুরু করেন, যা ১০ ঘণ্টা দীর্ঘ নাটকীয় তল্লাশির পর সম্পন্ন হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান। তিনি জানান, লকারে পাওয়া যায় ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর এবং ১ কেজি ৫ গ্রাম সোনার অলংকার। এসব মূল্যবান সামগ্রী বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।

এফডিআরগুলোর বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হবে, যেগুলো এস কে সুরের নামে নয়। গত ১৯ জানুয়ারি তার বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছিল এবং সেখানে লকারের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল। এর পরই ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা শাখা থেকে জানানো হয় যে, এ লকারে ব্যাংকের কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী রাখা হয়।

দুদক জানায়, এসব সম্পদ এস কে সুরের জ্ঞাত আয়বহির্ভূত এবং তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। সকল জব্দকৃত মালামাল আদালতের নির্দেশনায় সরকারের কোষাগারে জমা দেওয়া হবে।

এই ঘটনায় রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে, এবং আগামী দিনগুলোতে আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ