• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (ক্রাইম বাংলা ): বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান এবং দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে।

আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা পৌঁছে দেন।

আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। আমার এই সফরের উদ্দেশ্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।’

প্রধান উপদেষ্টা জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, ‘এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি, তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।’

উল্লেখ্য, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। দেশটি বহু বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ধারাবাহিক এবং উদার সহযোগিতা প্রদান করে আসছে।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজ-খবর নেন।

আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া’ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো।

২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে তিনি ওসাকা এক্সপো ২০২৫-এ যোগ দোগদানের আমন্ত্রণও জানান।

এই এক্সপোর আয়োজকরা ১১ মে ‘বাংলাদেশ দিবস’ পালন করবে উল্লেখ করে জাপানের উপমন্ত্রী বলেন, সেখানে প্রধান উপদেষ্টার উপস্থিতি সকলের জন্য উৎসাহব্যঞ্জক হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ