• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের ল্যান্ডসাইড নিরাপত্তার বিস্তারিত বিবরণ চাইল কর্তৃপক্ষ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদির পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে মার্কিনী উদ্বেগ নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত

যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা, লালমোহন উপজেলার  ধলীগৌর নগর ইউনিয়নে।

রিপোর্টার: / ৫৭০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

মোঃ নজরুল ইসলামঃ লালমোহন উপজেলার, ধলীগৌর নগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পুর্বের কমিটি  বিলুপ্ত করে, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন ১৫ সেপ্টেম্বর এ কমিটি ঘোষণা করেন।এই কমিটিতে মোঃ মাসুদুর রহমান বাবুল হাওলাদারকে আহবায়ক, মোঃ মোশারফ হোসেন, ফারুক মেম্বার, অহিদুর রহমানসহ দশজনকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনের সভাপতিত্বে ধলীগৌর নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, যুগ্ম আহবায়ক জয়ন্ত চন্দ্র পন্টি ও ইউসুফ হোসেন মঞ্জু স্বাক্ষরিত এক পত্রে আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণা করায় আহবায়ক কমিটির পক্ষ থেকে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ও উপজেলা যুবলীগের আহবায়ক, যুগ্ম আহবায়কসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। উক্ত কমিটি মুজিব আদর্শের জাগ্রত হয়ে উন্নয়ন অগ্রগতি অগ্রযাত্রায় ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের, হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেন। উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ