Array শ্বশুর বাড়িতে জামাই’র হামলা-ভাংচুর,থানায় শালার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। শ্বশুর বাড়িতে জামাই’র হামলা-ভাংচুর,থানায় শালার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। – Daily Crime Bangla
  • সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

শ্বশুর বাড়িতে জামাই’র হামলা-ভাংচুর,থানায় শালার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৮ পঠিত
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সুইটি আক্তার, মাদারীপুর।

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামে পারিবারিক কলহের জেরে শশুরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে মেয়ে জামাই আবু সাইদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ভাই বায়েজিত মোড়ল। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামের হবি মোড়লের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী বায়েজিদ মোড়ল জানান, আমার বোন তানিয়া আক্তার (২৫) কে বিগত ১৬ বছর পূর্বে একই ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত্যু ফটিক সন্যামাত এর ছেলে আবু সাইদ (৪০) এর সহিদ ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ প্রদান করি। কিন্তু বিয়ের পর হইতে আমার বোনকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করত আমি আমার বোনের সুখের কথা চিন্তা করিয়া নগদ এক লক্ষ টাকা প্রদান করি। কিন্তু সে যৌতুক লোভী হওয়াতে আমার বোন কে প্রায় সময় টাকা পয়সার জন্য আমার বাড়িতে পাঠিয়ে দেয়। বিগত এক মাস যাবৎ আমি টাকা পয়সা দিতে না পারায়,তার অত্যাচারে করে আমার বোনকে আমার বাড়িতে পাঠিয়ে দেয়।

গত ১৮ ফেব্রুয়ারি রাতে সে আমার বাড়িতে ২০ জনের মতো কিশোর গ্যাং নিয়ে আসিয়া। আমার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার বোনকে নাকের হাড়ভাংগা জখম করে ও বাবাকে নীলাফুলা জখম করে। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে লোহার রুট দিয়ে মাথায় বারি মালে আমি বারি ফিরাতে গিয়ে আমার ডান হাতের কবজিতে লাগে যার ফলে হাড়ভাঙ্গা জখম হয়ে, আমি ও আমার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছি।এসময় হামলা চালিয়ে ভাংচুর ও নগদ ৫লক্ষ টাকা নেয় এবং ঘরের ভিতর স্টিলের আলমারি, সোকেজ,সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া অনুমান এক লক্ষ টার ক্ষতির সাধর করে।

এ বিষয়ে ১ং আসামি আবু সাইদের সাথে তার মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

মাদারীপুর সদর মডেল থানা ওসি মোঃ মোকছেদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে যৌতুকের জন্য, এমন ন্যাক্কার জনক কাজের সাথে জড়িত দের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ