• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কলাপাড়ায় সাবেক বিআরডিবি কর্মকর্তার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫২ পঠিত
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় সাবেক বিআরডিবি কর্মকর্তা রাজ্জাক তালুকদারের রেকর্ডীয় জমিতে নির্মানাধীন বসতবাড়ী দখলের পায়তারায় সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে পৌরশহরের কলেজ রোড এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ সময় হিরন হাওলাদার, ফেরদাউস, কাইউম, নাছিমা, হেনার নেতৃত্বে ১৫/২০ জনের একটি বাহিনী বেআইনি ক্ষমতার দাপটে ওই জমি নিজেদের দাবি করে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়।

সাবেক বিআরডিবি কর্মকর্তা রাজ্জাক তালুকদার বলেন, ১৯৭৮ সালে আমার বাবা মৃত আব্দুল আলী তালুকদার খেপুপাড়া মৌজায় ৪০ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘ বছর যাবৎ আমরা ওই জমি ভোগ দখল ও বসবাস করে আসছি। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা আমার জমি দখলের চেষ্টা চালিয়েছে এবং আমার প্রান নাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে। পুনরায় আজকে জমি দখলের জন্য ১৫/২০ জনের বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার সীমানা প্রাচীর জোর পূর্বক ভেঙ্গে দেয়। তিনি এর সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানান।

অভিযুক্ত ফেরদাউস জানান, ওই জমির মালিক দাড়িয়ে থেকে দেয়াল ভাঙ্গিয়েছে আমরাও সাথে ছিলাম। তবে ওই জমি রাজ্জাক তালুকদার জোর করে দখল করেছে।

কলাপাড়া থানা ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ