• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আউটসোর্সিং কর্মীদের অবরোধে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৮ পঠিত
আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ বার বার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও আন্দোলনকারীরা তাতে কর্ণপাত না কারায়, তাদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে সড়কে যান চলাচল শুরু হয়েছে।

শনিবার বিকেল ৩টায় সড়কে অবস্থান নেন আউটসোর্সিং কর্মীরা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। পরে তাদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বর্তমানে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

এর আগে অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না; প্রয়োজনে আমরা জীবন দেব, তবু দাবি আদায় না করে ঘরে ফিরব না।

আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন সরকারি, স্বায়ত্তশাসিত দফতর, অধিদফতর সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা। তাদের দাবি, চাকরি স্থায়ী করার।

এরআগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করে সারাদেশ থেকে আগত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কয়েক হাজার কর্মকতা-কর্মচারী।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। এসময় ব্যানার হাতে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন অবরোধে যোগ দেয়া আউটসোর্সিং কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ