• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার

বাউফলে স্প্রে করে পরীক্ষার্থী তরুনীকে তুলে বিলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক-২/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৮০ পঠিত
আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এসএসসি পরীক্ষার্থীনি এক তরুনী (১৮) কে স্প্রে দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুই ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। ভুক্তভোগীর মা লাইজু বেগম বলেন, রাতে জানালা দিয়ে স্প্রে করে। পরে ঘরের পেছনের বেড়া ভেঙে প্রবেশ করে ঘরের মধ্যে। তারপর আমার মেয়ের হাত-পা বেঁধে, মুখে গামছা দিয়ে বেধে ওরা কোলে তুলে বাড়ির সামনের বিলে নিয়ে যায়। এ সময় মেয়ে ওদের হাত-পা ধরে মাফ চাইলেও তারা মাফ করেনি। আমি বিচার দাবি করছি।

ভুক্তভোগীর দাদি জাকিয়া বেগম বলেন, আমার নাতির ধর্ষকদের ফাঁসি চাই। সরকার যেন দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করে। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ বলেন, রাত তিনটার দিকে ওই ভুক্তভোগী আমার হাসপাতালে আসলে তাকে পটুয়াখালী মেডিকেলে ওয়ান স্টপ ক্রাইসিসে পাঠানো হয়েছে।

এবিষয়ে বাউফল থানার ওসি মো.কামাল হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ