• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কলাপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে চুরির চেষ্টা, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
0-0x0-0-0#

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পল্লী বিদ্যুতের কলাপাড়া জোনাল অফিসে চুরির চেষ্টায় লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। তবে, নিরাপত্তা প্রহরী ও ডিউটি ম্যানের উপস্থিতি টের পেয়ে চোর পালিয়ে যায়। বৃহস্পতিবার মধ্যরাতে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ভিতরে এ ঘটনাটি ঘটেছে। এবিষয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, ঘটনার দিন মধ্যরাতে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি চুরির উদ্দেশ্যে কলাপাড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসে প্রবেশ করে। তারা অফিসের নিচে রাখা ১ টি ৫০ কেভিএ ট্রান্সফরমারের ঢাকনা খুলে কয়েল চুরির চেষ্টা করে। এসময় জোনাল অফিসের নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম চৌধুরী ও অভিযোগ কেন্দ্রের ডিউটি ম্যান মো. মাহাবুবুর রহমান শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে চোরদ্বয় দৌড়ে ক্যাম্পাসের উত্তর-পূর্ব কর্ণার দিয়ে পালিয়ে যায়। তারা চোরদের পিছনে ধাওয়া করে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। ট্রান্সফরমারটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ১ লক্ষ ৬১ হাজার ৬থশ ১৭ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানা যায়।

কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি জোনাল অফিসে প্রবেশ করে নিচে রাখা ট্রান্সফরমার চুরির চেষ্টা করে। কিন্তু অফিসের নিরাপত্তা প্রহরী ও ডিউটি ম্যানের তৎপরতায় চুরি করতে ব্যর্থ হয়। তবে, এতে সমিতির প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ