• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

ন্যায্য মূল্যে ডিম ও দুধ বিক্রি। কলাপাড়ায় ৬৬ টি বকনা বাছুর ও ১৩ টি ঘাস কাটা মেশিন বিতরন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের মাঝে ৬৬ টি বকনা বাছুর এবং পিজি সদস্যদের মাঝে ১৩ টি ঘাস কাটা মেশিন বিতরন করা হয়েছে। এছাড়া রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন করা হয়। সোমবার সকাল ১০ টায় প্রাণি সম্পদ হাসপাতাল চত্বরে প্রানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এসব উপকরন বিতরন করা হয়।

কলাপাড়া উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ বিল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব আহবায়ক হুমায়ুন কবির। এ সময় গনমাধ্যমকর্মী সহ সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ বিল্লাহ খান বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক এবং জীবনমান উন্নয়নের লক্ষে, সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ৬৬ টি বকনা বাছুর বিতরন করা হয়েছে। এছাড়া প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ টি ঘাস কাটা মেশিন বিতরন করা হয়। পাশাপাশি আজ থেকে পুরো রোজার মাস জুড়ে ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। অফিস চলাকালিন সময়ে সকাল ১১ টা থেকে দুপর ১ টা প্রযন্ত বিক্রি হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ