• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের মাধ্যমে দিতে হবে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মোশাররফ হোসাইন রাজু।।

জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর গুলশান থানা শাখার উদ্যোগে সারা বাংলাদেশে খুন ধর্ষণ ও দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ এবং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে গুলশান ২ নম্বর গোল চত্বরে ৩.৩০ ঘটিকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সরয়ার তুষার,যুগ্ম সদস্য সচীব আলাউদ্দিন মোহাম্মদ,যুগ্ম সদস্য সচীব,তাজনুবা জেবিন, যুগ্ম সদস্য সচীব মশিউর রহমান,কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন মজুমদার, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির।


আরো বক্তব্য রাখেন গুলশান থানা শাখার অন্যতম সংগঠক মোঃ আলিম হোসেন, নুরুল ইসলাম জুয়েল, মোঃ দুলাল শেখ।
বিশেষ অতিথি যুগ্ম সদস্য সচিব তাজনুবা জেবিন তার বক্তব্যে বলেন বর্তমান সরকারকে অস্থিতিশীল করে বাংলাদেশকে অচল করে দেয়ার জন্য সাবেক পতিত স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিত সন্ত্রাসীরা এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রসী আমলারা দেশ কে অস্থিতিশীল করার জন্য পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটা জরিপে দেখা গেছে এদেশের ৭০ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় বসবাস করে। মাত্র ৩০ শতাংশ নারী নিরাপদে রয়েছেন। অথচ বাংলাদেশে আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি না।আজকে সারা বাংলাদেশে একের পর এক খুন ধর্ষণ ও আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। যা জন আকাঙ্ক্ষা বিরোধী। তিনি বলেন বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত সকল খুন ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধন ও সমাবেশ সঞ্চালনা করেন মোঃ সাইদুল আলম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ