• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিএনপি নেতার বাড়িতে টিসিবির পণ্য, কালো’বাজারে বিক্রির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬৯ পঠিত
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবর আকনের বাড়ি থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উ’দ্ধা’র করেছে প্রশাসন।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে আকন বাড়িতে অভি’যান চালিয়ে পণ্যগুলো উ’দ্ধা’র করা হয়।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ৪৪ লিটার সয়াবিন তেল, ১ মণ মশুর ডাল, ৩১ কেজি চাল, ১৭ কেজি বুটের ডাল ও ৭৯ টি সয়াবিন তেলের খালি বোতল।

স্থানীয়দের অভি’যোগ, নিজে ডিলার না হয়েও মজিবর আকন টিসিবির পণ্য নিয়ে সি’ন্ডি’কে’ট গড়ে তুলেছেন। নিজের অনুসারি কয়েকজন ব্যক্তির নামে ডিলারশিপ নিয়ে টিসিবির পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করছেন। তিনি স্বচ্ছল ব্যক্তিদের নামে টিসিবির কার্ড নিয়ে বেশিরভাগ পণ্য কালো’বাজারে বিক্রি করে আসছেন। বিএনপি নেতা হলেও বিগত সরকারের আমল থেকে মজিবর আকন এসব অ’নৈ’তি’ক কাজের সঙ্গে জড়িত। সাধারণ মানুষ টিসিবির পণ্য না পেয়ে ক্ষু’ব্দ হন তার ওপর।

মজিবর আকনের বাসায় টিসিবির পণ্য মজুদ রয়েছে এমন সংবাদে মঙ্গলবার রাতে বি’ক্ষু’ব্দ এলাকাবাসী তার বাড়ি ঘে’রাও করে প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ আকনের বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার করেন।

অভি’যোগের বিষয়ে মজিবর আকন বলেন, ‘আমি কোনো অ’নি’য়’মে’র সঙ্গে জড়িত নয়। এক আত্মীয় আমার বাড়িতে এসব পণ্য রেখেছেন।’

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ত’দ’ন্ত করে এ বিষয়ে শিগগিরই আই’না’নুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ