• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাত দিনের মধ্যে এ মামলা প্রত্যাহার না হলে কলাপাড়াকে অচল করে দেয়া হবে।বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯০ পঠিত
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

আগামীর বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ।  আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। এ বাংলাদেশে কোন অপরাধীর ঠাঁই হবে না। বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের মনোহর পট্রিতে কলাপাড়ায় বিএনপির সিনিয়র নেতাকর্মীদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার এ কথা বলেন। এর আগে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসে। এসময় গোটা শহর জনসমুদ্রে পরিনত হয়। সভায় বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, কলাপাড়ার সিনিয়র বিএনপি নেতাকর্মীর নামে গত মঙ্গলবার মিথ্যা মামলা দায়ের করে কোষ্টগার্ড। আগামী সাত দিনের মধ্যে এ মামলা প্রত্যাহার করা না হলে কলাপাড়াকে অচল করে দেয়া হবে বলে আলটিমেটাম দেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু,পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী প্রমুখ।

উল্লেখ্য গত ৮ মার্চ কলাপাড়া পৌর বাসস্ট্যান্ডে এক কোষ্টগার্ড সদস্যের উপর হামলার অভিযোগ এনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মামুন সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, অ্যাডভোকেট আবুল হোসেনসহ ৫-৬ জন সিনিয়র বিএনপি নেতাকর্মীর নামে কোষ্টগার্ড মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ শওকত হোসেন সাকিব নামে এক বিএনপি সমর্থককে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ