• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১১ পঠিত
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

ধর্ষণের ফলে আট বছরের শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর পরও ধারাবাহিকভাবে সারাদেশে ধর্ষণের ঘটনা  বেড়ে যাওয়ায় কলাপাড়ায় এবার ধর্ষকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে ছাত্র জনতা।

শনিবার সকাল সাড়ে ১১ টায়  কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষকদের বিরুদ্ধে  লাঠি মিছিলটি বের হয়। মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও ধর্ষণ বিরোধী  সভা অনুষ্ঠিত হয়।

আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাইমুর রহমান, নাজমুস সাকিব প্রমুখ।

সভায় বক্তরা বলেন, ধর্ষনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে নারীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে প্রশাসনকে মাঠ পর্যায়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

কলাপাড়ায় হঠাৎ করে ধর্ষণ, নারীদের উত্যক্তকরন, খুন, ডাকাতি  চুরি বেড়ে যাওয়ায় প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর হওয়ার দাবি জানিয়ে ছাত্র জনতা এ ধর্ষণ বিরোধী লাঠি মিছিল বের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ