• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

বাউফলে সেই চিরকুট লিখে আত্মহত্যার ঘটনায় বাবার মামলা, গ্রেফতার-১/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে সেই চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় স্কুলছাত্রীর বাবা নজরুল ইসলাম খান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে সোমবার (১৭ মার্চ) বাউফল থানায় মামলা দায়ের করেন। এদিকে মামলার পরপরই নিহত ছাত্রীর পরিবার ও স্বজনরা কায়দে আজম (৪৭) নামে এজাহার নামীয় এক আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

গত শুক্রবার বিকালে ‘আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি। আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের জন্য আর ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ শান্তি চলে।’ চিরকুট লিখে পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কুমকুম (১৫) ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ওইদিন রাত ১২টার দিকে কুমকুমের মরদেহ উদ্ধার করে পুলিশ পরের দিন শনিবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার, কুমকুমের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলে যাওয়া ও আসার পথে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো তাওসিন নামের এক তরুণ। তাওসিন একই স্কুলের পরীক্ষার্থী। তবে বিষয়টি তাওসিনের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের জানায় কুমকুমের পরিবার। এতে আরও বেপরোয়া হয়ে ওঠে তাওসিন। বৃহস্পতিবার কুমকুমের সঙ্গে আরেক সহপাঠীর তোলা ছবির সঙ্গে আজেবাজে ক্যাপশন লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তাওসিন। তা জানার পর চিরকুট লিখে নিজ কক্ষের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কুমকুম।

কুমকুমের মা অভিযোগ করেন, তার মেয়েকে বিভিন্ন সময় তাওসিন কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাওসিনের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে ওই বখাটের সাহস আরও বেড়ে যায়। মেয়ের সঙ্গে তার এক সহপাঠির তোলা স্বাভাবিক ছবিতে বাজে মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় তাওসিন। এতে লোকলজ্জার ভয়ে তার মেয়ে আত্মহত্যা করে।

মামলায় ৯ জনের নাম দেওয়া প্রসঙ্গে মামলার বাদী ও নিহত ছাত্রীর বাবা নজরুল ইসলাম বলেন,‘উত্ত্যক্তকারী বখাটের বিষয়ে তার অভিভাবক ও স্বজনদের কাছে বিচার দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। যদি তাওসিনের পরিবার থেকে শক্ত পদক্ষেপ নেওয়া হতো তাহলে আমার মেয়ে আত্মহত্যা করতো না। বখাটেপনাকে প্রশ্রয় দেওয়ার অপরাধে তাওসিন ছাড়া আরও ৮জনকে আসামি করা হয়েছে।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মামলা দায়েরের পরপরই একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ