• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সকল খুনি ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে—ইকবাল ও দিপু/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ আল আমিন।। / ২০৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মোঃ আলিম হোসেন।।

আছিয়া ও আয়শা সহ সকল ধর্ষন ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান, আল হারামাইন প্রপার্টিজ লিমিটেড এর সিইও, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল হোসেন এবং আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার ও পরিবেশ বিষয়ক পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব,বগুড়া জেলার কৃতি সন্তান,জিয়া পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু উভয়ে এক যুক্ত বিবৃতিতে বলেন- বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সফল আন্দোলন বিপ্লবের বিজয়ের পর পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সকল আপামর জনসাধারণের প্রত্যাশা ছিল স্বৈরাচারের রাহু মুক্ত সুন্দর নিরাপদ রাষ্ট্র ও জনপ্রশাসন। কিন্তু আজ বাংলাদেশের জনসাধারণ খুবই উদ্বিগ্ন খুন ধর্ষণ ও আইন শৃঙ্খলার চরম অবনতিতে।তাঁরা বলেন যদি পূর্বের সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত বিচার ও বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হতো তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। বিগত ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারী শেখ হাসিনার ছাত্র সংগঠন ছাত্রলীগের সোনার ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটে তা উদযাপন করেছিল। কিন্তু কোন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয়নি। একটা বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি করা হয়েছিল। ফাঁসির আসামি কে দলীয় লোক বিবেচনায় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় ক্ষমা করে দিয়েছিলেন।যা পরবর্তীতে খুন হত্যা ধর্ষণের পরিবেশ সৃষ্টির জন্য দায়ী। আজকে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন নারীদের সুরক্ষা দিতে পারছেনা।সারা বাংলাদেশে একের পর এক খুন ও ধর্ষণের শিকার হচ্ছেন আমাদের মা বোনেরা যা থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না।যা জন আকাঙ্ক্ষার তীব্র বিরোধী। মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তাঁর উপদেষ্টা পরিষদের সকল কে উদ্দেশ্য করে তাঁরা বলেন অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ