• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আশুগঞ্জ পাওয়ার প্লান্ট নির্মানে ভূমি অধিগ্রহনে পুর্নবাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
oplus_0

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃক জমি অধিগ্রহনে বাড়ি-ঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা এগারোটায় কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের আশুগঞ্জ পুর্নবাসন প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাফিজুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা। শেষে বিক্ষোভ মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বক্তারা বলেন, ২০১৫ প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্থ পরিবারের অজান্তে জমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫ পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। তাই ক্ষতিগ্রস্থরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুর্নবাসনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ