• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঈদের ছুটিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না : স্বরাষ্ট্র সচিব,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২১ পঠিত
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা ) : স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি আজ আশ্বস্ত করে বলেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় আসন্ন নয় দিনের ঈদের ছুটিতে সারা দেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ঈদের ছুটি নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি আমরাও সর্বোচ্চ সতর্ক রয়েছি।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আইনশৃঙ্খলার বর্তমান স্থিতিশীল অবস্থা  বিদ্যমান থাকবে।

সচিব জোর দিয়ে বলেন, দেশব্যাপী নিরাপত্তা সতর্কতা যথারীতি কার্যকর রয়েছে। অতিরিক্তভাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ঈদকে সামনে রেখে কোনো নিরাপত্তা হুমকি নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার ঈদ-উল-ফিতরের পরে কাজ শুরু করতে পারে। এবার থেকে বাংলাদেশি নাগরিকরা সরাসরি ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা পাবেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কমান্ডার মার্ক হোয়াইটচার্চ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পক্ষে যথাক্রমে এসওপিতে স্বাক্ষর করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ