• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আ’লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে : হাসান সরকার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৪ পঠিত
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। শক্ত হাতে দায়িত্ব নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষারমান পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে হবে।সোমবার বিকেলে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, পতিত আওয়ামী লীগের নেতারা শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডের সব টাকা লুটপাট করে খেয়ে গেছে। কাউকে কিছু বলার সুযোগ ছিল না। তারা কোনো আইনকানুন মানতো না।

সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের গভনিং বডির নবনির্বাচিত সভাপতি ডা. মুহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, প্রফেসর সোলেমান ভূইয়া, আব্দুল মোতালিব, মোস্তফা আমীর ফয়সাল, জিএম ফারুক, এডভোকেট এনামুল হুদা সরকার মনির, হারুনুর রশিদ, ফারহানা ইয়াসমিন প্রমুখ।  অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা হাসিব বিন হারুন। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ