• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

কলাপাড়ায় চেয়ারম্যান প্রত্যয়নপত্র না দিয়ে দফাদার নিয়োগে অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় চেয়ারম্যান প্রত্যয়নপত্র না দেয়ায় দফাদার নিয়োগে যোগ্য ব্যক্তিরা প্রার্থীতা থেকে বাদ ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানথর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ওই পরিষদের চৌকিদার মহিউদ্দিন ও মনির হোসেন। তারা ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হওয়া স্বত্বেও অজানা কারনে চেয়ারম্যান তাদের প্রত্যয়নপত্র দিতে গড়িমসি করছে। এতে যথাযথ যোগ্যতা থাকার পরেও ইউনিয়ন পরিষদের দফাদার পদে প্রার্থী হতে পারছেন না তারা। একটি চেয়ারম্যান প্রত্যয়নপত্র পাওয়ার জন্য ওই পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে ঘুরে বেড়াচ্ছেন তারা।

ভূক্তভোগী মনির হোসেন ও মহিউদ্দিন চৌকিদার জানান, তারা দীর্ঘবছর ধরে ওই পরিষদের ভিন্ন ভিন্ন ওয়ার্ডে চৌকিদার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওই পরিষদের দফাদার পদটি শূন্য হলে গত ২১ জানুয়ারী নিয়োগপত্র দেয়া হয়। ওই নিয়োগপত্রে আগ্রহী প্রার্থীদের অন্যান্য কাগজপত্রের সাথে চেয়ারম্যান প্রত্যয়নপত্র অত্যাবশ্যকীয় উল্লেখ করা হয়। কিন্তু চেয়ারম্যান তার পছন্দের একজনকে প্রত্যয়নপত্র দিলেও অজানা কারনে অন্যান্যদের প্রত্যয়নপত্র না দিয়ে হয়রানী করছে। ফলে চেয়ারম্যনের পছন্দের প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় দফাদার হিসেবে নিয়োগ পাওয়ার আশঙ্কা অন্যদিকে প্রার্থীতা থেকে বঞ্চিত হচ্ছে একাধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা। চেয়ারম্যান প্রত্যয়নপত্র পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছেও আবেদন করেছেন বলে তারা জানান।

এবিষয়ে অভিযুক্ত ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ জিহাদীথর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে রেজুলেশন করে একজনকে প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। তবে, অন্যরা কেনো প্রত্যয়নপত্র পাবে না তার কোন সদুত্তর না দিয়েই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ