• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়’- মুজাহিদুল ইসলাম শাহীন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৯৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

এম জাফরান হারুন::

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের পরিবারকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করবো’ বলে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন।

শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৩টার দিকে বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর উপদেষ্টা ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে জুলাই শহীদ স্মরণে ও সাংবাদিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।

অতিথিরা শহীদদের স্মরণে তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এ্যাডঃ জহিরুল ইসলাম।

আরও বক্তব্য দেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, দৈনিক প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, বাউফল রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামার সুপন, শহীদ সাংবাদিক মেহেদি হাসানের পিতা মোঃ মোশাররফ হোসেন সহ আরও অনেকে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি বাউফল উপজেলা শাখার অন্যতম নেতা মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ