• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মাদারীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুর সদর উপজেলায়, সেবা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী মুন্সি বাড়ির উঠানে বসে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী দেওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময়, সেবা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক, সাংবাদিক সুইটি আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুধখালী ইউনিয়নের উত্তর দুধখাী ৮ নং ইউপি সদস্য- মোঃ জিয়াউল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন-মোঃ দেলোয়ার হোসেন সরদার, সেবা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদকের বাবা মোঃ আবু মুন্সি, মোহম্মদ, হারুন সরদার,মোঃ সিরাজ সরদার, মোহাম্মদ জিয়া মুন্সিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া -ঈদ সামগ্রী নিতে আসা হতদরিদ্র ও মেহনতী নারী ও পুরুষ, খাদিজা বেগম, মন্না খাঁ, সালমা বেগম,আলপনা বেগম সহ সকলে জানান,‘আমাদের ও ঈদে ছেলে-মেয়েদের নিয়ে আনন্দ করতে ইচ্ছা করে, কিন্তু সামর্থ্য কুলায় না। এখন সেমাই, পায়েশ আর পোলাও রান্না করে খেতে পারবো খুবই ভালো লাগছে। এনাদের জন্য দোয়া করি আল্লাহ তায়ালা তাদের দীর্ঘ আয়ু দান করেন, আরও বেশি- বেশি করে টাকা পয়সা কামাই করতে তৌফিক দেয় -যেন আমাদের এই ভাবে সাহায্য করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ