• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কলাপাড়ায় ঔষধ ছিটিয়ে আইনজীবীর মাছের খামারে চুরি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় আইনজীবীর মাছের খামারে ঔষধ ছিটিয়ে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম নাচনাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই আইনজীবী জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল।

জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে পশ্চিম নাচনাপাড়া গ্রামে সাত একর জমি নিয়ে জ্ঞান পূর্ণিমা এগ্রোফার্ম লি: নামে ওই মাছের খামার, সবজি বাগান ও ফলের বাগান গড়ে তোলেন আইনজীবীর ছেলে চন্দ্র শেখর মন্ডল। তার ফার্মের মাছের খামারে রুই, কোড়াল, মৃগাল, তেলাপিঁয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। ঘটনারদিন গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র খামারে ঔষধ ছিটিয়ে মাছ চুরি করে নিয়ে যায়। মেরে ফেলা হয় কয়েক হাজার মাছের পোনা।

ক্ষতিগ্রস্থ জ্ঞান পূর্ণিমা এগ্রোফার্ম লিমিটেডথর স্বত্তাধিকারী চন্দ্র শেখর মন্ডল বলেন, রাতের আধারে কে বা কাহারা তার খামারে ঔষধ ছিটিয়ে মাছ চুরি করেছে তা বোধগম্য নয়। তবে, এতে কয়েক হাজার ছোট মাছ মারা গেছে এবং প্রায় দুই লক্ষ টাকার বড় মাছ ধরে নিয়ে গেছে বলে তিনি জানান।

কলাপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ