• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

লালুয়া গাজী ফুটবল একাডেমির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৮ পঠিত
আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় লালুয়া গাজী ফুটবল একাডেমির উদ্যোগে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনের মাঠে আয়োজিত এ খেলাটি স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। খেলাটি উপভোগ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো ম্যাচকে আরও প্রানবন্ত করে তোলে।

প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে বালিয়াতলীর পায়রা বন্দর ফুটবল একাডেমি ও লালুয়া গাজী ফুটবল একাডেমি। খেলার শুরু থেকেই দুই দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে, যা দর্শকদের মধ্যে উত্তেজনার ঢেউ তোলে। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, জসিম গাজী, রিপন হাওলাদার, শামীম হাওলাদার, জাহাঙ্গীর খালাসী, জুলফু গাজী, শাহিন তালুকদার, রুহুল আমিন হাওলাদার সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টটির সভাপতি গাজী মোঃ মনিরুল ইসলাম বলেন, “আমরা চাই গ্রামের যুবসমাজ খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক, মাদক ও অপরাধ থেকে দূরে থাকুক। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

এই ধরনের আয়োজন আগামী প্রজন্মকে সুস্থ ও সচেতন সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ