• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

বাউফলে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ নিয়ে আলোচনা ও নৌকা বাইচ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪০৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

এম জাফরান হারুন::

“ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার ধানদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। ওই সময় প্রধান অতিথি বলেন, ১০ ইঞ্চি অর্থাৎ ২৫ সেন্টিমিটার দৈর্ঘের চেয়ে ছোট ইলিশ ১লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দন্ড’নীয় অপ’রাধ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, বাউফল থানার ওসি মো. কামাল হোসেন, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইছাহাক, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও তেঁতুলিয়া নদীতে মাছ আহরণকারী জেলে সম্প্রদায়।

আলোচনা সভা শেষে তেঁতুলিয়া নদীতে ৬টি নৌকা বাইচ অংশ গ্রহন করলেও জেলে কবির হোসেনের দল ১ম স্থান, সোহরাব হোসেনের দল ২য় ও মনির হাওলাদারের দল ৩য় স্থান অধিকার করে। তাদের প্রত্যেককে ৬টি করে সিরামিকের প্লেট উপহার দেওয়া হয়।

বাইচে অংশ গ্রহনকারীরা জানান, তাদের টেলিভিশন উপহার দেওয়ার কথা বলায় আমরা অংশ গ্রহন করি কিন্তু ১ম পুরুস্কার সিরামিক প্লেট দিলে আমরা গ্রহন করিনি।

উপহারের বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ঝান্টা জানান, বরাদ্ধ কম থাকায় সিরামিকের প্লেট দেওয়া হলে জেলেরা আপত্তি জানায় এবং উপহার না নিয়ে চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ