• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪০ পঠিত
আপডেট: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৯টি ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দাশপাড়া ল্যাড়া মুন্সীরপুল এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে এলাকায় কোন উন্নয়ন হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান লুটপাট করেছেন। তাই এই সব ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হোক। নাহয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করা হবে। তাতেও যদি লাভ নাহয় তাহলে বড় ধরনের কর্মসূচি পালন করা হবে বলে বক্তব্য দেন।

তিনি অতি দ্রুত দাশপাড়া ইউনিয়নের কালাইয়া – পটুয়াখালী সড়কের ছোট চৌমুহনী (কুট্টির দোকান) নওমালা ব্রিজ, ল্যাংড়ার মুন্সির পুল থেকে কাদের সর্দার বাড়ী পর্যন্ত রাস্তা, সাবেক চেয়ারম‍্যান নুরু মিয়ার বাড়ী থেকে রশিদের বাড়ী পর্যন্ত রাস্তা, কাঠের পুল থেকে হুজুরের বাড়ী পর্যন্ত রাস্তা, বড় চৌমুহনী থেকে – ইলশার খাল পর্যন্ত রাস্তা, পাঁচ বাড়ী থেকে – বাউফল পর্যন্ত রাস্তা, পুর্ব খাজুরবাড়িয়া প্রাইমারি স্কুল থেকে – খালেক চৌধুরী বাড়ী পর্যন্ত রাস্তা, গেদু চৌকিদার বাড়ী থেকে পশ্চিম খাজুরবাড়ীয়া পর্যন্ত রাস্তা ও বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।

মানববন্ধন ও সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ