• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

লালমোহনে জমিজমা বিরোধের জের ধরে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।।

ভোলার লালমোহনে জমিজমার বিরোধকে কেন্দ্র করে
দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(১৫এপ্রিল) সকালের দিকে উপজেলার রামগঞ্জ ইউনিয়ন পুর্ব চর উমেদ এলাকার ৭ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ মৌলভী বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে হায়দার আলীর স্ত্রী খতেজা বেগম ও হায়দার আলীর মেয়ে শাহানুর বেগম অভিযোগ করে বলেন,
আমরা হায়দার আলীর মৃত্যুতে দলিল ও ওয়ারিশ সূত্রে
সিএস ২৯৪ এবং এসএ ৩৯৫ খতিয়ানে ৮১শতাংশ জমির মালিক থাকলেও মো: মহিবুল্লাহ ও অলিউল্যাহ গংরা আমাদের ওই জমিগুলো বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে, বাড়ি, বাগান ও পানের বরজ করে ভোগদখল করিতেছে।
বিষয়টি স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানালে তারা আমাদেরকে সুষ্ঠ সমাধান করার আশ্বাস দেন।
হায়দার আলীর মেয়ে শাহানুর বেগম আরো জানান আমি ডাক্তার দেখাতে লালমোহনের উদ্দেশ্যে রওনা দিলে, হাবিবুল্লাহ লেদুর ছেলে মহিবুল্লাহ ও অজিউল্লাহ বাড়ির উঠোনে আমাকে একা পেয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে, গালমন্দ করার বিষয়ে জানতে চাইলে তারা আমাকে বেধড়ক মারধর করেন, এ সময় আমার মা খতেজা বেগম আমাকে উদ্ধার করতে আসলে তাকেও মারধর করে। এই বিষয়ে আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।
পরে আমাদের পার্শ্ববর্তী চরভুতা ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক কামরুল আমাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
তার কথা অনুযায়ী আমরা লালমোহন হাসপাতে ভর্তি হই।
এ বিষয়ে অভিযুক্ত মহিবুল্লাহ ব্যবহৃত মুঠোফোনে জানতে চেয়ে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ