• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিকান্ড/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে মঙ্গলবার দিবাগত রাত দুইটার পর এ আগুনের সূত্রপাত হয়।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল জানান, তেগাছিয়া বাজারের বিএনপি কার্যালয়ের পিছন থেকে প্রথম আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববরতী শাহাদাত পাহলান, আবদুল হক ও মো. রুবেলের মুদি দোকান এবং জালাল হাওলাদারের সার কীটনাশকের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, তারা রাত দুইটার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার বিষয়টি তাদের কাছে অজ্ঞাত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ