• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট পালন ও স্মারকলিপি পেশ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
oplus_0

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি পেশ করেছে কৃষকরা । সুইজ গেইট সংস্কার ও দখল মুক্ত করা এবং বোরোধান সরকারী ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয়ের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা। বুধবার ১৬ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), বাংলাদেশ কৃষক সমিতি ডাবলুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.শহীদুল ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য মো.আলতাফ হোসেন গাজী, কৃষক আবুল কালাম হাওলাদার। অবস্থান ধর্মঘট শেষে পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সদস্য কমরেড নাসির তালুকদার উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত আট বছর যাবৎ কৃষকরা লবন পানির আগ্রাসন থেকে রক্ষা ও অতিবৃষ্টির জলাবদ্ধতা অপসারনের জন্য উপজেলার সকল খালের স্লুইসগেটের কপাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাতে ভ্রুক্ষেপ করছে না, বরাদ্দ নেই বলে তারা নানা টালবাহানা করছে। তাই অবস্থান ধর্মঘট থেকে কৃষকরা দাবি তুলেছে আগামী ২৫ /২৬ অর্থ বছরের বরাদ্ধের মাধ্যমে উপজেলার সকল খালের স্লুইসগেটের কপাট নির্মাণ করে দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুসিয়ারী দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ