• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪৫৪ পঠিত
আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ভোলা প্রতিনিধি :-

গত ১৭ বছর দেশে দ্রব্যমূল্য দাম এতই বৃদ্ধি হয়েছিলো যে সাধারন ক্রেতাদের নাগালের বাহিরে ছিলো। ৫ আগষ্ট ফ্যাসিবাদ স্বৈর শাসক শেখহাসিনার পালিয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা স্বস্হি পেয়েছে। দেশ ও জনগনকে ভালোবাসতে হবে। এ জনগনের কথা চিন্তা করে অধিক মুনাফা না করে দ্রব্যমূল্য সহনীয় রেখে ব্যবসা করতে হবে। শুক্রবার রাত ৯টায় ভোলার বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী কমিটি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন পৌর বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে এ কথা বলেন। বাজার কমিটির সভাপতি আলহাজ্ব নাছির আহম্মেদ বাকলাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর বাজার কমিটির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু।
পৌর বাজার কমিটির যুগ্ন সম্পাদক শাহাজাদা আকন ও সাংগঠনিক সম্পাদক শাহাজাদা ভাষানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাজার কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সরোয়ার আলম খান,বিএনপির নেতা আকবর হাওলাদার ,সহ সভাপতি ওলি পালোয়ান,ব্যবসায়ী নূর ই আলম তালুকদার প্রমূখ। বোরহানউদ্দিন পৌর ওলামাদলের সভাপতি মাওলানা হারুন অর রশিদ কুরআন তেলোওয়াত করেন।।
বক্তরা বলেন- তোফায়েল আহমেদের ভাগিনা রফিকুল ইসলাম পৌর মেয়র থেকে ব্যবসায়ীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে নিরব চাদাবাজী করেছে।
অনুষ্ঠানে বাজার কমিটির উপদেষ্টা পৌর বিএনপির সহ সভাপতি আ:রব হাওলাদার, সহ উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী,যুগ্ন আহবায়ক নাসিম কাজী, যুবদল সভাপতি সিহাব হাওলাদার, উপজেলা ওলামা দল সভাপতি কাজী রবিউল আলম,সাধারণ সম্পাদক কাজী আনসার উল্লাহ, পৌর ওলামাদল সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমূখ উপস্হিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ