• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৯ পঠিত
আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ওমর ফারুক সাগর (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধায় ৬ টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাগর চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার হাজী মোখলেছুর রহমানের ছেলে।

ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা ওমর ফারুক সাগর ২০১৮ সাল থেকে উপজেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের পর থেকে আওয়ামী রাজনীতি থেকে অনেকটা অবসরে চলে যায় সাগর। পরে ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় রাজনীতি থেকে নিজেকে সম্পুর্ন বিরত থেকে অবসর সময় পার করে আসছেন ওমর ফারুক সাগর।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে। পরে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ