• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ার দ্বীন এলাহী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোস্তাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ার দ্বীন এলাহী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন মো. মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের ওই মাদ্রাসাটির নতুন কমিটির তথ্য জানানো হয়।

দ্বীন এলাহী দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি, কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সভাপতি এবিএম মোশাররফ হোসেনের সহযোগিতা ও দিকনির্দেশনায় এ দায়িত্ব পেয়েছি। এ মাদ্রাসার উন্নয়ন ও মানসম্মত শিক্ষাপরিবেশ তৈরি করাই তার লক্ষ্য বলে তিনি জানান।

তার এ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা আনন্দ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ