• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪১২ পঠিত
আপডেট: শুক্রবার, ২ মে, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে “বাউফল সাংবাদিক ক্লাব” এর কার্যালয় নানান আয়োজনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে-২৫) বেলা ১২টার সময় উপজেলা গেট সংলগ্ন সোনালী ব্যাংকের ৪র্থ তলায় “বাউফল সাংবাদিক ক্লাব” এর কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ। তাঁরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংবাদ পরিবেশন করার জন্য তবে সাংবাদিকরা যেন তার ক্ষমতার অপব্যবহার না করে সেদিকটি খেয়াল রাখতে হবে এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার সামনে তুলে ধরতে হবে এবং এটাই একজন সংবাদ কর্মীর দ্বায়িত্ব।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাউফল সাংবাদিক ক্লাবের সম্মানিত উপদেষ্টা সাবেক ইত্তেফাক পত্রিকার বাউফল প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সাবেক অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা শাহাবুদ্দিন, বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি শেখ মোঃ জাফরান আল হারুন।

এসময় উপস্থিত ছিলেন, বাউফল সাংবাদিক ক্লাব এর সহ-সভাপতি হাফেজ মাওলানা আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, সাংস্কৃতির বিষয়ক সম্পাদক মোঃ শামিম হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক সঞ্জয় দেবনাথ, সদস্য উলিউল্লাহ রিপন, হারুন অর রশিদ বাচ্চু, মুত্তাকিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন, বাউফল সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ।

উল্লেখ্য, ‘সত্য প্রকাশে মোরা নির্ভীক’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২৪ সালে পথচলা শুরু করে সত্যের সন্ধানে আমরা এই চেতনায় বিশ্বাসী বাউফল সাংবাদিক ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ