• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কমলনগরে ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ২/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সাবেক কাদির পন্ডিতের হাট এলাকার হাজ্বী নোয়াব আলীর ছেলে ওসমান গনি(৫০) ও ফলকন ইউনিয়নের নুর উদ্দিন মিঝির ছেলে মো. রফিক উল্লাহ (৩৮)।

স্থানীয়রা জানান, ওসমান ও রফিক ভোরে ঢাকা থেকে লক্ষ্মীপুর এসে নামেন। লক্ষ্মীপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তুলাতলী এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সিএনজি উল্টে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে ওসমান মারা যায়। আর মুমূর্ষু অবস্থায় রফিককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ