• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আয়রণ ব্রীজ ধসে পড়েছে খালে, ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর ও আজিমপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত আয়রণ ব্রিজটি ধসে খালে পড়েছে। মঙ্গলবার ভোররাতে বিকট শব্দে এ ব্রাজটি ধসে খালের মধ্যে পড়ে যায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙ্গে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে এ আয়রণ ব্রীজ নির্মান করে এলজিইডি। প্রায় ৫ বছর আগে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও এটি নির্মানে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জোয়ার-ভাটায় লবনাক্ত পানি প্রবাহিত হওয়ায় সেতুটি লোহার অ্যাঙ্গেল মরিচা ধরে নষ্ট হয়ে যায়। এছাড়া কংক্রিটের স্লাপ গুলো জীর্ণ দশায় পরিণত হয়। ২০২১ সালে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে এলজিইডি।
স্থানীয় বাসিন্দা আলামিন হোসেন বিপ্লব বলেন, কয়েক বছর আগে ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও আমরা কাঠের তক্তা দিয়ে চলাচল করেছি। আজ সকালে বিকট শব্দ শুনে এসে দেখি ব্রিজটি খালে পড়ে গেছে। আমাদের যাতায়াতের জন্য এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ জরুরী।
আজিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শাকিল সরদার বলেন, কাঠের তক্তা দিয়ে মেরামত করে হলেও আমরা পারাপার হয়েছি। ব্রিজটি ভেঙে যায় আমাদের দুর্ভোগের শেষ নেই।
উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক সাংবাদিকদের জানান, ভেঙ্গে যাওয়া এ সেতু সহ উপজেলার ঝুঁকিপূর্ণ ৫ টি সেতু নির্মানে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ