• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

কমলনগরে লোডশেডিংসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৭ পঠিত
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে পাঁচ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি করেছেন “কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি” নামের একটি সামাজিক সংগঠন। সোমবার (২৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি চলে। সংগঠনটির আহবায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সদস্য সচিব মুফতী শরীফুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, হেফাজত নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, গনঅধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব সোলাইমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্কাস আলী,খেলাফত মজলিস নেতা ওমর ফারুক প্রমুখ।

পল্লী বিদ্যুতে অসহনীয় লোডশেডিং বন্ধ, ভূলুয়া নদী খনন, সকল খাল দখলমুক্ত করা,কাজের বিনিময় খাদ্য কাবিখা প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা ও হতদরিদ্রদের জন্য আসা ভিজিডি তালিকা লটারির মাধ্যমে দেওয়ার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়।

কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতে অসহনীয় লোডশেডিং মাত্রা ছাড়িয়ে গেছে। প্রচন্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। রাতদিন মিলে ৭-৮ ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেনা কমলনগরবাসী। এছাড়া ভূলুয়া নদী খনন করা, সকল খাল দখলমুক্ত করা,কাজের বিনিময় খাদ্য কাবিখা প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি ভিজিডি তালিকা লটারির মাধ্যমে দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা স্মারকলিপি পেশ করেছেন। বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ