• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাটখিলে বৃদ্ধকে আছড়ে পাঁ ভেঙে ফেলায় থানায় অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬২ পঠিত
আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন ৮২ বছরের বৃদ্ধকে আছাড় মারিয়া বৃদ্ধার ডান পায়ের উপরের হাড় ভেঙে ফেলছে বলে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলো অত্র ইউনিয়নের
নোয়াপাড়া গ্রামের শাহ আলম ইঞ্জিনিয়ারের বাড়ীর ইমাম হোসেনের ছেলে মোঃ হিমেল(২২), মৃত আব্দুল কাদেরের ছেলে ইমাম হোসেন (৪৮)।

ভুক্তভোগী নোয়াপাড়া গ্রামের মান্নান কেরানীর বাড়ীর মৃত হেদায়েত উল্লাহর বড়ো ছেলে রুহুল আমিন (৮২)।

সোমবার (২৬মে) সকালে সরজমিনে গিয়ে জানতে পারি, গত বুধবার দুপুরে পাশ্ববর্তী বাড়ীর হিমেল এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পুকুরের পানিতে ঢেলে ফেলে দেয় এবং পুকুর থেকে উঠে আসলে কোলে তুলে উঠিয়ে ২টা আছাড় মেরে বৃদ্ধার ডান পায়ের হাঁটুর উপরের হাড় ভেঙে ফেলছে।

মামলা সূত্রে জানা যায়, বিবাদীদ্বয় একই গ্রামের পাড়া প্রতিবেশী। অভিযুক্তদের সাথে ক্রয়কৃত মালিকীয় ভোগদখলীয় সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধী চলিয়া আসিতেছে। গত ২১ মে বুধবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া অভিযুক্ত হিমেল অকথ্য ভাষায় গালিগালাজ করিতে করিতে আসিয়া রুহুল আমিন কে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলিয়া দেয়, বৃদ্ধ রুহুল আমিন পুকুর থেকে উঠে দাঁড়ালে অভিযুক্ত হিমেল রুহুল আমিন কে কোলে তুলিয়া ২টা আছাড় মেরে বৃদ্ধর ডান পায়ের হাঁটুর উপরের হাড় ভেঙে ফেলছে।

ভুক্তভোগী রুহুল আমিন এর ছোট ভাই নূরুল আমিন বলেন ইমাম ও হিমেল বাপ বেটা অত্যাচারী জুলুম নির্যাতন কারী। তারা বাপবেটা মিলে আমার ভাই ৮২ বছরের বৃদ্ধ রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে আছাড় মেরে তার ডান পায়ের হাঁটুর উপরের হাড় ভেঙে ফেলছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সন্ত্রাসী হিমেল ও ইমাম হোসেন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ