• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

র‌্যাবের অভিযানে মনির হোসেন(৩৫) নামে এক মাদকব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৯ পঠিত
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫

সুইটি আক্তার মাদারীপুর।

মাদারীপুর সদর উপজেলায় ১১৫ পিস ইয়াবাসহ মো.মনির হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব ৮।

সোমবার (২৭ মে) মঙ্গলবার সকালে ১০ টার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেনর র‌্যাব ৮ মাদারীপুর।

আটককৃত মনির হোসেন, খোয়াজপুর ইউনিয়নের ৬ নংওয়ার্ডের বাহিরচরকাতলা মৃত রাজ্জাক বেপারীর ছেলে।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বাবনাতলা নামক এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে র‌্যাব ৮ এর একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঘটনাস্থলে অবস্থান করছে। ২৬মে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বাবনাতলা নামক এলাকার সোহেল হোসেন (৩৮) নামে একটি রিকশার গ্যারেজ এর সামনে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় মনির হোসেন (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । এ সময় আটককৃত মনির হোসেন ও তার কাছে থাকা ১১৫পিস ইয়াবা উদ্ধারসহ সদর মডেল থানায়- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা করে তাকে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন, কোম্পানি কমান্ডার, সিপিসি ৩, মাদারিপুর, র‍্যাব ৮ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মনির পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে মাদারীপু জেলারসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতেন। তিনি উদ্ধার ইয়াবা বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। র‌্যাব ৮ এর এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ