• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় ভিজিডি চাল বিতরণে টাকা নেয়ার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
0-0x0-0-0#

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় সরকারি ভিজিডি চাল বিতরণে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে ভিজিডি চাল বিতরনের সময় এ অনিয়মের অভিযোগ পাওয়া যায়। উপকারভোগীদের নিকট থেকে জনপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা আদায় সাপেক্ষে চাল বিতরণের টোকেন দেয়া হয়েছে। ওই ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডে কম বেশি এ ঘটনা ঘটেছে। ইউপি সদস্য পুরুষ ও মহিলা প্রত্যেকেই এ টাকা নিয়েছে বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা। তবে, সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন ইউপি সদস্যরা।
১ নং ওয়ার্ডের নাসিমা, পলি বেগম ও হাছন সিকদারসহ বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীরা জানান, প্রত্যেকেই তাদের ওয়ার্ড মেম্বারকে দেড় থেকে দুই হাজার করে টাকা দিয়েছে। টাকা ছাড়া চালের টোকেন না দেয়ায় বাধ্য হয়ে টাকা দিয়েছে বলে তারা জানান।
স্থানীয় ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য নুর আলমথর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বিকার করে বলেন, ভিজিডি চালের জন্য কারো কাছ থেকে টাকা নেয়া হয়নি। সকল অভিযোগ মিথ্যা বলে তিনি দাবী করেন।
দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা মো. জিয়াউল হক জসিম বলেন, মিঠাগঞ্জ ইউনিয়নে ২৬৫ জন উপকারভোগীকে ভিজিডি ও ১১০৫ জনকে ঈদ উল আজহার উপহারের চাল বিতরন করা হয়েছে। তবে, টাকা নেয়ার বিষয়ে উপকারভোগীরা তার কাছে কোন অভিযোগ করেননি বলে তিনি সাংবাদিকদের জানান।
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল সাংবাদিকদের বলেন, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে চাল বিতরন করা হয়েছে। টাকা নেয়ার বিষয়ে তার কাছে কেহ অভিযোগ করেনি বলে তিনি জানান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ভিজিডি চাল বিতরনে টাকা নেয়ার কোন সুযোগ নেই। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ